৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিতে নোকিয়া এজ ম্যাক্স

১৫ জুন, ২০২০ ১৮:৩১  
সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন আনছে নোকিয়া। মডেল নকিয়া এজ ম্যাক্স। এই ফোনে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। সঙ্গে রয়েছে শক্তিশালী প্রসেসর। ৮ জিবি র‌্যামের এই ফোনে ৪২ মেগাপিক্সেলের পিওর ভিউ ক্যামেরা থাকছে। নোকিয়ার নতুন এই ফোনে ৬.২ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে দেয়া হয়েছে। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট রয়েছে। সেলফির জন্য আছে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার ক্যামেরা।